প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস হেরেছে লিটন দাস। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নিয়েছ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ।
প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী সূচনা করেও ১৬ রানে হেরে যায় বাংলাদেশ দল। তাই আজকের ম্যাচটি টাইগারদের জন্য সমতা ফেরানোর লড়াই। এদিকে দলে এসেছে একটি পরিবর্তন। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে একাদশে ফিরেছেন জাকের আলী। তবে দলে কোনো পরিবর্তনে আনেনি ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), রোস্টন চেজ, শারফেন রাদারফোর্ড, রোভমান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

