Thursday, February 12, 2026
HomeUncategorizedওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা


ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ। একদিনের ক্রিকেটের লড়াই শেষে দুই দল মুখোমুখি হবে সংক্ষিপ্ত ফরম্যাটে। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ক্যারিনীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আর এই সিরিজ দিয়েই আবার মাঠে ফিরছেন অধিনায়ক লিটন দাস। এশিইয়া কাপে চোটে পড়েছিলেন তিনি। এরপর তিনি একে একে মিস করেছেন আফগানিস্তান সিরিজ ও চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। 

এদিকে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তানজিম তামিম। এছাড়া দলে থাকছেন আরেক নিয়মিত ওপেনার পারভেজ ইমন। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টী সিরিজ শুরু হবে আগামী ২৭ অক্টোবর। এরপরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডঃ

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।  



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments