Saturday, February 14, 2026
HomeUncategorizedফের স্বর্ণের দাম কমলো দেশের বাজারে

ফের স্বর্ণের দাম কমলো দেশের বাজারে


এক দিনের ব্যবধানে ফের দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে ভালো মানের স্বর্ণের দাম কমে দুই লাখ টাকায় নেমেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণের দাম।

নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৯৫ টাকা। যা আজকে ছিল ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। নতুন এ দাম শুক্রবার ( ৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারে অবস্থান করছে ।

নতুন দাম অনুযায়ী, নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি প্রায় এক লাখ ৯১ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments